• সমগ্র বাংলা

মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত, দোকান ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুইজন হলেন—স্বপন ফকিরের সমর্থক মধুপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ পারভেজ আহমেদ।

বুধবার বিকেলে মধুপুর পৌর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় ব্যবসায়ীদের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং তিন ঘণ্টার মতো ময়মনসিংহ–টাঙ্গাইল–জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আরিফ সরকার ও মোঃ পারভেজ আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, পারভেজ আহমেদের অবস্থা গুরুতর।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। মধুপুর পৌরসভা এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo