ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে নিয়ে যাওয়া হয়। ডিবির পোশাক গায়ে দেয়া পাঁচ ব্যক্তি আটক করে নিয়ে যান বলে অভিযোগ করেন সুমাইয়া সীমা।
মধ্যরাতে এভাবে বাসা থেকে মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উদ্বেগ জানান। তারা অবিলম্বে সোহেলের মুক্তির দাবি জানান।
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

মন্তব্য (০)