ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শীতের আমেজ বাড়তেই স্থানীয়ভাবে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছ থেকে ঝরা টাটকা রস নিয়ে চুলার পাশে কাজ শুরু করছেন গাছি ও কৃষকেরা। ধোঁয়ায় ভরা খড়ির চুলায় রস জ্বাল দেওয়ার দৃশ্য যেন চলে এসেছে শীতের বার্তা নিয়ে।
গুড় তৈরির কারিগররা জানান, প্রতিদিন ভোরে রস সংগ্রহ করে দুপুর থেকে রাত পর্যন্ত জ্বাল দিয়ে তৈরি করা হয় খাঁটি পাটালি ও দানাদার গুড়। শীতের শুরুতেই বাজারে উঠেছে নতুন গুড়, আর তা কিনতে স্থানীয়দের মাঝে দেখা গেছে আগ্রহ।
স্থানীয়রা বলছেন, প্রতি বছর শীত নামলেই খেজুরের রস ও গুড় তৈরির এই কর্মযজ্ঞে নতুন প্রাণ ফিরে পায় গ্রামাঞ্চল।
নাটর লালপুর থেকে আশা মোঃ জিল্লুর রহমান বলেন এখানে গাছ আছে ৮শ থেকে পনে ৮শ গাছ রয়েছে, রশ ১০০ টাকা লিটার আর গুর ৩০০ টাকা কেজি বিক্রি করি এগুর সুস্বাদু ও খাঁটি এই গুড় এখন শুধু স্থানীয় বাজারেই নয়—পাশের জেলাগুলোতেও পাঠানো হচ্ছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...
মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...
পাবনা প্রতিনিধিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

মন্তব্য (০)