ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত বাহিনীর পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, প্রতিটি উপজেলা এবং মহাসড়কগুলোতে নিয়োজিত থাকবে পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহল টিম।
এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রায়ের দিন এবং পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হবে বলে প্রশাসন আশা করছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...
মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...
পাবনা প্রতিনিধিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

মন্তব্য (০)