• সমগ্র বাংলা

চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় খেলাপ্রেমীদের ঢল নামে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান।

৮টি দলের অংশগ্রহণে সাজানো এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এবং ফরিদপুর উপজেলা দল। উত্তেজনাপূর্ণ খেলায় এডওয়ার্ড কলেজ দল ফরিদপুরকে ৪-১ গোলে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবশক্তি ফুটবল টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন, এনসিপি নেতা হাসানুজ্জামান সবুজ, যুবদল নেতা তানভির জুয়েল লিখন এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “মাদক ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে মাঠমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ।” তারা এমন উদ্যোগ নেওয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন বলেন, “যুব সমাজ যেভাবে মাদক এবং মোবাইলের নেশায় বিভ্রান্তির দিকে যাচ্ছে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন। আমরা চাই মাঠ হোক যুব সমাজের সবচেয়ে বড় পরিচয় এবং শক্তি।”

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo