• সমগ্র বাংলা

সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে গাছ ফেলে নাশকতার অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়নের মধ্য দিয়ে অতিক্রম করা রেললাইনে এ ঘটনা ঘটে। ঠিক কোন সময় গাছ ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলস্টেশন সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন নিরাপদে অতিক্রম করে। এরপর রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা কয়েকটি গাছের ডাল রেললাইনে ছড়িয়ে–ছিটিয়ে রাখে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, সকাল ৬টার দিকে রেললাইনে গাছ ফেলার বিষয়টি তারা জানেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের ভিতরে গাছ সরিয়ে ফেলে।

তিনি আরও বলেন, “ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন অতিক্রম করার কথা ছিল। তবে আজ ট্রেনটি সকালে ৭টার দিকে স্টেশন অতিক্রম করে। তার আগেই গাছ সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এখন রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo