• সমগ্র বাংলা

মাদারীপুরে রাস্তায় গাছ ফেলে অবরোধ, চার ঘণ্টা যান চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট।

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

রবিবার ভোরে মাদারীপুরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পুরো মহাসড়ক অবরোধ করা হয়। এতে হঠাৎ করেই দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়ে নারী–শিশুসহ হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে গাছ কেটে সড়কে ফেলে রাখে, যাতে ভোর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একযোগে গাছের গুঁড়ি সরাতে মাঠে নামেন। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় অবশেষে গাছ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবি ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) শাটডাউনের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য রোববার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের আটটি স্থানে গাছ ফেলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ২০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেন। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘প্রথমে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। পরে জেলা শহর থেকে আমরা যাই। গাছগুলো অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo