• সমগ্র বাংলা

শিবচরে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হান্নান মিয়ার গনসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৩১ দফা লিফলেট ও গণসংযোগ করছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার দত্তপাড়া, কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের সময় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল মান্নান মিয়া বলেন, শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দিবেন।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার মিয়া, সিনিয়া যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল গোমস্তা, পৌর যুবদল নেতা জাহিদ মোল্লিকসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo