• সমগ্র বাংলা

তিন দফা দাবিতে লালমনিরহাটে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর সম্প্রতি পুলিশি হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে লালমনিরহাট।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় গোলচত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে দশম গ্রেড ঘোষণা, পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা, এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ।

এই তিন দফা দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,
তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বিদ্যমান গ্রেড বৈষম্য দূর করে শিক্ষাগত যোগ্যতা ও কাজের পরিধি অনুযায়ী সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন সময়ে সহকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে—যা নজিরবিহীন ও লজ্জাজনক।

লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ক মো. আব্দুল জলিল বলেন, “জাতি গঠনের কারিগরদের ওপর এমন বর্বরতা কোনো সভ্য সমাজে কাম্য নয়। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কারিগর,আমাদের সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”
আন্দোলনের সমন্বয়ক জাহিদুল হাসান ও শামসুজ্জামান লিজুসহ অন্যান্য শিক্ষকরা মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মন্তব্য (২)





image
image
image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

  • company_logo