• সমগ্র বাংলা

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালি হাঁস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি অতিথি পাখি বালি হাঁস। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলামের তৎপরতায় এই পাখিগুলো নিজের বাসায় ফেরার সুযোগ পেলো।

ইতিমধ্যেই ইউএনও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কর্মকান্ড সম্পন্ন করে প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এমন কর্মকান্ডের কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ব্যাপক ভাবে উপকৃত হবেন এবং অন্যরা সকর্ত ও সচেতন হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান কেউ কি কারো বাসায় আসা অতিথিদের হত্যা করে? রান্না করে খেয়ে ফেলে? তাহলে আমাদের এলাকায় আসা হরেক রকমের অতিথি পাখি কেন অবৈধ ভাবে আটক করা হবে এবং রান্না করে খাওয়া হবে? বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান বুধবার সকালে অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটক রাখা হয়েছে। পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছে মর্মে তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালি হাঁস উদ্ধার করা হয়। পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে আবু মুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদণ্ড দেয়া হবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo