• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে আজ সোমবার ২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে লালমনিরহাট ১নং আসনে (পাটগ্রাম ও হাতিবান্ধা ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

অপরদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

লালমনিরহাট- ১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ওই এলাকার একজন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি। দীর্ঘ সময় ধরে তিনি ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।

অপরদিকে, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর আগে বিএনপি'র এমপি ও উপমন্ত্রী ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দেশব্যাপী বেশ আলোচনায় রয়েছেন। এ আসন দুটিতে প্রার্থিতা ঘোষণার পরপরই ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শহর ও গ্রামের বিভিন্ন হাটবাজারে চলছে আলোচনা।

অপরদিকে লালমনিরহাট -২ (কালীগঞ্জ -আদিতমারি ) আসনে বিএনপি'র একাধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সেখানে কোন প্রার্থীতা ঘোষণা করেনি দলটি। দেখা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এখানে একাধিক ব্যক্তি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মন্তব্য (১)





image
image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo