• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধসহ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

রোববার বিকেল ৪ থেকে শুরু হয়ে তিন ঘন্টা ধরে চলা সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে যায়,  পরে জেলা পুলিশের সহায়তায় পরিবেশ নিয়ন্ত্রণে আসে। 

সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে তিন ঘন্টা ব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষে ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে প্রায় ৪০ জন গ্রামবাসী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থাণীয় সুত্রে  জানা যায়, সাইমুম মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বার লোকজন গত শুক্রবার জমিজমা বিরোধ নিয়ে শালিস বৈঠকে বসে। কিন্ত সমাধান না হওয়ায় রোববার বিকালে ফের বৈঠক বসলেও কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না হওয়ার দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।

ভাঙ্গা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের জানান, এ পর্যন্ত ২০জনকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, বেপরোয়া গ্রামবাসীকে শান্ত করতে না পারায় জেলা পুলিশের সহায়তায় এখন পরিবেশ শান্ত রয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo