• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন: দুইজনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার পেরাগোদি, পানজোড়া ও পারোয়ান এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (৩৩) এবং একই ইউনিয়নের বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খান (৪৪)।

অভিযানে আইন অমান্য করে বালু ও মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে রায়হানকে তিন লাখ টাকা এবং রফিকুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo