• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশে ঊর্ধমুখী পেঁয়াজ-মরিচ-রসুনের দর, স্বস্তি ফিরেছে মাছে

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গড়ালে যোগান আরও বাড়বে। তখন দাম কমবে— এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ-মরিচ-রসুনের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। বোতলজাত সয়াবিন রাখতে খানিকটা আগ্রহ কমিয়েছে ব্যবসায়ীরা। মাছের বাজার তুলনামূলক স্বস্তির পথে।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।
‎
‎মূলত, নদীর মাছ কমলেও, রাজধানীতে চাষের মাছের ভরপুর যোগান। কেজিতে দর কমেছে ৫০ থেকে ১০০ টাকা। স্বস্তি ফিরছে চিংড়ির দামে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের তীব্রতা বাড়ার আগে এখন কিছুদিন মাছ বেশি ধরা পড়বে। ২২ দিন নিষেধাজ্ঞার পর ইলিশ ধরা শুরু হলে দর আরও কমবে। যদিও উপকূলে মাছের বেশ ঘাটতি রয়েছে।
‎
‎বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
‎
‎এছাড়া স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুণতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।
‎
‎ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন বাজারে আসেনি। ভোজ্যতেল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের জন্য গুনতে হচ্ছে ৯২২ টাকা।
‎
‎চড়া দাম থেকে কিছুটা কমেছে সবজির দাম। তবে, এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। দু-এক জাতের সবজি ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মিললেও, মানভেদে বেশিরভাগ সবজির জন্য গুণতে হবে ৮০ থেকে ১০০ টাকা। শিম, কপিসহ বেশকিছু আগাম শীতকালীন সবজির দেখা মিললেও, দাম নাগালে নেই। কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে এক কেজি কাঁচা মরিচের জন্য দাম পড়ছে ২২০ টাকা। সিম ও তাল বেগুনের কেজিও দুইশো ছাড়িয়ে।
‎
‎মৌসুমের শেষ পর্যায়ে এসে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়েছে এক কেজি দেশি পেয়াজের দাম ৮০ টাকা। আর কেজিতে ১০ টাকা বেড়েছে আমদানি করা রসুনের, গুণতে হবে ১৬০ টাকা।  
‎
‎অস্থিরতা দেখা গেছে ডালের বাজারে। চিকন দানার দেশি মশুর ডালের জন্য বাড়তি গুণতে হবে ১০ থেকে ১৫ টাকা। মিলছে ১৬০ টাকা কেজিতে।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo