ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৫০৭ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩১ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৫০ লাখ ডলার বা ৯ দশমিক ৬০ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯০২ কোটি ১০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৮৬ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৮০ লাখ ডলার বা ১৪ দশমিক ৮০ শতাংশ।
নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

মন্তব্য (০)