• জাতীয়

গণমাধ্যম সংস্কার না হওয়ার প্রশ্ন সরকারকে করার পরামর্শ কমিশন প্রধানের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের গণমাধ্যম সংস্কারের সুপারিশ প্রদানের ছয় মাসেও তা বাস্তবায়ন কেন হয়নি সেই প্রশ্ন সরকারকে করার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

‎সোমবার (১৩ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

‎কমিশন প্রধান বলেন, লোকে এখন জিজ্ঞাসা করে গণমাধ্যম সংস্কারের কী হলো? আমরা আমাদের প্রতিবেদন দিয়েছি, সুপারিশ করেছি, এটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। যারা আমাকে এ প্রশ্ন করেন, তারা সরকারকে এ প্রশ্ন করেন। প্রতিবেদন দিয়েছি মে মাসে। প্রায় ৬ মাস হয়ে গেল, তারপরও কেন একটা সুপারিশ বাস্তবায়ন হলো না এ প্রশ্ন সরকারকে করতে হবে।

‎কামাল আহমেদ বলেন, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানের লেখা, ভিডিও ও কনটেন্টে অনেক সমস্যা থেকে যাচ্ছে, সংবেদনশীলতার অভাব রয়েছে। ঘৃণা ও বিদ্বেষ দেখা যাচ্ছে। এটাকে বলিষ্ঠভাবে না বলতে হবে।

‎কনটেন্ট ভাইরালের ইস্যু নিয়ে তিনি বলেন, গণমাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বার্তাকক্ষের এই অধঃপতন বন্ধ করতে হবে। কোনটা সংবাদ, কোনটা ব্যক্তি প্রচার, অপপ্রচার সেটা বুঝতে হবে। বার্তাকক্ষের পেশাদারিত্ব নিশ্চিত না হলে সোশ্যাল মিডিয়ার নৈরাজ্য থেকে মুক্তি নেই। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট এখন যেন বিদ্বেষ-ঘৃণা চাষের উর্বরকেন্দ্র। মত প্রকাশের স্বাধীনতারও একটা সংজ্ঞা আছে, সীমা আছে।

‎তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর কোনো কোনো প্রোগ্রাম কাভারে নারী সাংবাদিক কেন সে প্রশ্ন করা হয়েছে। সরকার সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি? সরকারেরও এখানে ভূমিকা নেয়া, আয়োজকদের জবাবদিহিতা করার দায় রয়েছে।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo