• প্রশাসন

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব, জনবান্ধব কার্যক্রম এবং পেশাদারিত্বের স্বীকৃতি সমুন্নত স্বরূপ অনন্য অবদান রাখায় পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার মনজুরুল আলম। 

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (সেপ্টেম্বর মাস) নির্বাচনের মূল্যায়নের পর মনজুরুল আলমের হাতে সম্মাননা (ক্রেস্ট) ও পুরস্কার তুলে দেন পাবনার পুলিশ সুপার মোরতোঁজা আলী খান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যগন।

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব, জনবান্ধব কার্যক্রম এবং পেশাদারিত্বের স্বীকৃতি সমুন্নত স্বরূপ অনন্য অবদান রাখায় মনজুরুল আলম কে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। একইসঙ্গে তার এ সাফল্যে চাটমোহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo