• রাজনীতি

শহিদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার আটকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি শহিদুল আলমের বিষয়ে বার্তা দিয়েছেন।
‎
‎পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
‎
‎এর আগে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।
‎
‎তিনি ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo