• রাজনীতি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর ও জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “৫ আগস্টের পর আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু জনগণের অধিকার আদায়ে আমরা বারবার রাজপথে আসছি। জুলাই আন্দোলনে যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছে, সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি—এটাই আমাদের আন্দোলনের কারণ।”

তিনি আরও বলেন, “জাতীয় সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হতে ব্যর্থ হয়েছেন। আগামী ১৭ তারিখ জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা দেওয়া হবে। এটি যেনতেনভাবে করা যাবে না এবং কোনো একক দলের পছন্দমতো হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। আমরা সংলাপে বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারকেও সহযোগিতা করতে চাই। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে আমাদের নেতৃবৃন্দ স্বাক্ষর দেবেন না।”

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান, ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মোজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

  • company_logo