• লিড নিউজ
  • প্রশাসন

দুর্গাপূজায় সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

‎শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা।

‎মো. শরীফুল ইসলাম বলেন, ‘বিজিবির নিরাপত্তাধীন মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ ১ হাজার ৪১১টি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ।

‎বাইরের পূজামণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি। চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে।

‎পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি

নিউজ ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে...

image

নির্বাচনের আগে-পরে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লক্ষাধ...

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির ১২ তা...

image

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে পদায়ন

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্...

image

সচিবালয় ও যমুনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক : জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে...

image

পুলিশের প্রতি আইজিপির নির্দেশ

নিউজ ডেস্ক : আইজিপি বাহারুল আলম বিপিএম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচ...

  • company_logo