• প্রশাসন

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় নয়: এটিইউ প্রধান ‎

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদের নামে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারার এটিইউ’র সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

‎এটিইউ প্রধান বলেন, বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেকোনো সময় হতে পারে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই লক্ষ্যে কাজ করছে এটিইউ।
‎ 
‎তিনি বলেন, যারা জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নীরিহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে।
‎ 
‎সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষ আমাদের জানাতে পারে তাই ইনফো এটিউ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। 

‎তিনি বলেন, মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে। তবে তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo