• রাজনীতি

‎নেদারল্যান্ডে জাতীয়তাবাদী চেতনার আলোয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডে জাতীয়তাবাদী চেতনার আলোয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আমস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, নেদারল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন।
‎গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক জুয়েল ফারুক খন্দকার এবং নেদারল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমস্টারডাম মহানগর বিএনপির সভাপতি আব্দুল মতিন মোল্লা। সঞ্চালনা করেন আমস্টারডাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মোস্তাক।
‎
‎প্রধান অতিথি মনোয়ার মোহাম্মদ বলেন “আমরা বিশ্বাস করি, প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব।”

নেদারল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উদযাপন নয়, বরং দলীয় ঐক্য ও সংগ্রামের নতুন শপথ।”
‎
‎গ্রোনিঙ্গেন বিএনপির আহবায়ক খন্দকার ফারুক জুয়েল সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার  বিএনপিকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে তুলে ধরার আহবান জানান।
‎
‎অনুষ্ঠানে “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা হয়।পরে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।”
‎“প্রবাসে থেকেও ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আসা সকল নেতা কর্মী।
‎
‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস বিএনপির প্রচার সম্পাদক মুহাম্ম্মদ মোস্তফা হোসাইন, বিএনপি নেতা আবুল কাশেম, মান্নাফ জামাল, শপ্না চৌধুরী, লিংকন ভূঁইয়া, মোঃ নাসিম, বাবুল তালুকদার, মিরাজুল হক, মোঃ নাহিম, মোঃ ইমন, মোঃ রাহান, মোঃ আরিফ, মোসলেহ উদ্দীন, মোঃ বেলাল হোসেন, যুব নেতা সাকিব হাসান, রুবেল ঘোষ, ছাত্রদল নেতা জাহিদ হাসানসহ আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo