• রাজনীতি

শ্রীপুরে সদ্য ঘোষিত বিএনপির আট ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির অধীনস্থ ৮টি ইউনিয়ন আহবায়ক কমিটিতে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (১৮) সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর পৌর শহরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক। 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন,  শ্রীপুর উপজেলা বিএনপিতে বর্তমানে পরিবারতন্ত্র প্রথা প্রচলিত শুরু হয়েছে । দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা ইউনিয়ন কমিটিতে স্থান পায়নি। কাওরাইদ ইউনিয়ন বিএনপির পাঁচ বারের সভাপতিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান সুলতান, শেখ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম যিনি জেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন তাকেও ইউনিয়ন কমিটিতে রাখা হয়নি। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্নাকে ইউনিয়ন কমিটির সদস্য করা হয়নি। অথচ দীর্ঘ ১৫ বছর দলের দুঃসময়ে যাঁরা আওয়ামিলীগের সঙ্গে মিলেমিশে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে,  আওয়ামিলীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, আওয়ামিলীগের নেতাকর্মী দিয়ে সদ্য ঘোষিত আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত চায়। তা নাহলে ডাকসু জাকসুর ফলাফলের মতো হবে শ্রীপুরের অবস্থা। কাদেরকে দিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে তাদের অনেকের আমলনামা আমাদের হাতে আছে। সেগুলো দলের নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে দুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুইজন যুগ্ম আহবায়ক পদত্যাগ করেছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার , গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী জিন্নাহ, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo