• লিড নিউজ
  • শিক্ষা

রাত পোহালেই ডাকসু নির্বাচন, ঢাবিতে কড়া নিরাপত্তা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রিয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে। এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।
‎
‎ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন জানান, নির্বাচনের জন্য কোনও ঝুঁকি নেই। তিনি বলেন, আজ ভোর ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
‎
‎নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত প্রাঙ্গণে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাই প্রবেশ করতে পারবেন। এছাড়া ক্যাম্পাসের ৮টি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে।
‎
‎নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ৬২ জন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎
‎নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকাল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo