• শিক্ষা

ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, ভোটগণনা দেখা যাবে সরাসরি

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিনব এক পন্থা বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন। ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে এই জায়ান্ট স্ক্রিনে।

গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে। একজন ভোটারকে দিতে হবে সব মিলিয়ে ৪১টি ভোট। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ভোট যাবে ২৮টি, হল সংসদে ১৩টি পদে ভোট দিতে হবে সবাইকে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে কেন্দ্রে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo