• অপরাধ ও দুর্নীতি

ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন, সেলিম প্রধান, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান, সাইমুম ইসলাম।
‎
‎অভিযানে ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি সীসার প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। এরইমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, অবৈধ মাদক সীসা বিক্রি হচ্ছে এমন খবরে বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo