• প্রশাসন

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

‎সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন কালীগঞ্জ শাখার সেক্রেটারি রফিক সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, ইমতিয়াজ আহমেদ, রাসেল মিয়া, মোহাম্মদ এমরান হোসেন, আবু সালেক বাবু, রানা সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎মত বিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

‎ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে। জনগণের সমস্যা সমাধান এবং সেবার মান বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo