• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে সোমবার সকালে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশি স্বার্থে করা নানা চুক্তি, উদ্যোগ ও পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে একদিকে ভারত আর অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনটাই বাংলাদেশে চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ।

সমাবেশ থেকে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের অনুমতি বাতিল, আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ, চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে তুলে না দেওয়া, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার, স্টারলিংক ইন্টারনেট বন্ধ এবং বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ করা। এছাড়া দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী সমকামীতা বা এলজিবিটি বৈধকরণ, পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন বাতিলের দাবিও জানানো হয়।

আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ শতাধিক ছাত্র-শ্রমিক ও জনতা।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

পাবনায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প...

image

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথ...

image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

  • company_logo