• অপরাধ ও দুর্নীতি

‎স্ত্রীসহ সাবেক হুইপ স্বপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্ত্রী মেহবুবা আলমসহ জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

‎দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

‎এ ছাড়া স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। একইসঙ্গে তার ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

‎একইসঙ্গে তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি ক্রোক আদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।

‎এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo