• গণমাধ্যম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

Ehsan Rana

Attachments3:31 PM (14 minutes ago)


 

to me, online.sdeshkal, news.sdeshkal

 

 

 

 

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

 

ফরিদপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই কর্র্মসূচী পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ ও মাইটিভির জেলা প্রতিনিধি নাজিম বকাউল, একুশে টেলিভিশন এর জেলা প্রতিনিধি এহসান রানা,  জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এস.এম. মাসুদুর রহমান তরুন, প্রেস ক্লাবের সহ সভাপতি  আশরাফ হোসেন দুলাল, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এস এম জাহিদ,  দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, প্রেস ক্লাবের সহ সভাপতি ও এনটিভির প্রতিনিধি  সঞ্জিব দাস,  দৈনিক বাংলার আকাশ পত্রিকার সম্পাদক অহিদজ্জামান প্রমুখ।   

বক্তারা জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে জনসুম্মখে এভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা খুবই উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্র যদি এগিয়ে না আসে তবে অপরাধীদের দৌড়াত্ব আর তাদের অপকর্র্ম সমাজ কে ধ্বংস করবে। তাই গাজীপুরের সাংবাদিক কে হত্যাসহ বিভিন্ন সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানায় তারা।

এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিল।

 

মন্তব্য (০)





image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

  • company_logo