ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ আগস্ট) সেই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়েই’বা দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন।
হুমায়ুন কবীর বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। এর ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চলতি বছরের তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানে বৈঠক হয়।
নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...
নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

মন্তব্য (০)