• লিড নিউজ
  • জাতীয়

৭৭৫ শহীদ পরিবারকে ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৭৭৫টি শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

‎অধ্যাপক ইউনূস বলেন, অবশিষ্ট শহীদ পরিবারগুলোর আইনি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে তাদেরও সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও, আহত ১৩ হাজার ৮০০ জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট ১৫৩ কোটি চার লাখ টাকা দেওয়া হয়েছে।

‎প্রধান উপদেষ্টা আরও জানান, গুরুতর আহত ৭৮ জনকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বাবদ প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে। আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

‎প্রধান উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, সেতু, সেনানিবাস, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার নিজের ও পরিবারের সদস্যদের নামে রেখেছিল। অন্তর্বর্তী সরকার এখন সেসব নাম পরিবর্তন করে আগের নাম বা মানানসই নাম ফিরিয়ে এনেছে।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo