• জাতীয়

জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হয়।

‎শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’গানটি পরিবেশন করেন। দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী।

আয়োজনে আরও যা থাকছেঃ

‎অনুষ্ঠানে টংয়ের পরিবেশনা হবে। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান। তারপর থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজের পরিবেশনা।

‎অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়। অনুষ্ঠানে থাকছে নামাজের বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

‎এই আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা। তারা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।

মন্তব্য (০)





image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

image

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

নিউজ ডেস্ক : চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের ...

image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

  • company_logo