• লিড নিউজ
  • জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

‎শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান : বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‎সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে লালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সব শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে, তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ তৈরি করতে পারে।

‎মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতাকে অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।

‎সভায় আরও বক্তব্য রাখেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা কবি-লেখকদেরকে সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo