• লিড নিউজ
  • জাতীয়

জুলাই আন্দোলনে নিহত শনাক্তে রায়েরবাজার গণকবরের মরদেহ তোলার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে শহীদ পরিবার চাইলে রায়েরবাজারে গণকবর দেওয়া ১১৪ মরদেহের পোস্টমর্টেম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎শনিবার (২ অগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে বলেও তিনি জানান।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

‎এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo