• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধভাবে পারাপারের সময় বিরলের কিশোরীগঞ্জ সীমান্ত  ২জনকে আটক করেছে বিজিবি। আজ বুধবার মধ্যরাতে তারা ধরা পড়েছে। তারা বাংলাদেশী নাগরিক।  সীমান্ত পেরিয়ে ভারতে যাবার চেষ্টা করেছিল তারা।

 বিজিবির ৪২ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ৩০ জুলাই বুধবার রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুরের ৪২  ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৩০/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরলের  ৬নং ভান্ডারা ইউনিয়নের সংকোবানী এলাকায় বিজিবির টহলদলের হাতে একজোড়া নারী পুরুষ ধরা পড়েছে। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাবার চেষ্টা চালাচ্ছিল তারা। তবে এর সঠিক কারন জানা যায়নি।

আটক দুই জনের মধ্যে মানিক দেব শর্মা (২২) বিরলের বাদ রুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে।  গোলাপি  (২০) বিরলের রামচন্দ্রপুর গ্রামের  শুনিলের মেয়ে।

আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হয়েছে বিজিবি। আইনগত ব্যবস্হা নিতে তাদরেকে বিরল থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তার জন্য  সকলকের প্রতি অনুরোধ জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo