• অপরাধ ও দুর্নীতি

পারিবারিক শত্রুতার কারনেই হত্যা করা হয় শিশু লাবিবকে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ৮ বছরের শিশু লাবিব হত্যাকান্ডের ঘটনায় মুল আসামি সায়েম মোল্লা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সায়েম মোল্লা নবাবগঞ্জ উপজেলার বাহ্রা  গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। বুধবার (৩০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলে সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
তিনি জানান, গত ২৭ জুন (শুক্রবার) সন্ধ্যার দিকে খেলতে গিয়ে শিশু লাবিব পত্তনদার (৮) নিখোঁজ হয়। পরে লাবিবের পরিবারের লোকজন ও স্থানীয়রা খোজাখুজির এক পর্যায়ে রাত আড়াইটার দিকে তার বাড়ি থেকে প্রায় ১ কিমি দূরে সেন্টু মিয়ার পুকুর থেকে শিশু লাবিবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় লাবিবের মা চম্পা বেগম বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার এজাহারনামীয় আসামি বাবুলকে (৪০) গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি সায়েম মোল্লা (২২) কে গ্রেফতার করে পুলিশ।


সহকারী পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার কারণে শিশু সায়েমকে গলা টিপে হত্যা করে সেন্টু মিয়ার ডোবা পুকুরে লাশ ফেলে দেয় সায়েম। আজ সকালে আসামী সায়েমকে আদালতে প্রেরণ করা হলে সে দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...

image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

  • company_logo