• অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন- তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে। আরও কী কী কেনা যেতে পারে- তা নিয়ে।
‎
‎সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তারা মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন বলে জানা গেছে।
‎
‎যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
‎
‎যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
‎
‎এর বাইরে আরও কোনো উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আরও আছে, কী কী আছে- সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।’

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo