• লিড নিউজ
  • অর্থনীতি

জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। জুলাইয়ে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৭ কোটি ডলারের। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি হয় প্রায় ৩৮২ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ইপিবির প্রতিবেদন থেকে জানা যায়, গত জুলাই মাসে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ২৪ শতাংশের মতো বেড়েছে। গত মাসে প্রায় ৩৯৬ কোটি ডলার পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ডলার বেশি। গত বছরের জুলাইয়ে পোশাক রপ্তানি হয় প্রায় ৩১৮ ডলারের।

আয় পরিস্থিতি প্রসঙ্গে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যা পিড) চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, গত বছরের জুলাই ছিল আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মাস। স্বাভাবিকভাবেই মাসটিতে রপ্তানি আয় কম হয়েছিল। সে কারণে এ বছর জুলাই মাসে গত বছরের একই মাসের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি অনেক বেশি এসেছে। তবে জুলাই মাসে যে ৪৭৭ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে, তা সন্তোষজনক। এ ধারা বজায় রাখতে হবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে চার হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। ওই অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় সাড়ে ৮ শতাংশ। 

চলতি অর্থবছরের প্রথম জুলাইয়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, মাছ, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। 

গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে। গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের। এ খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ২৯ শতাংশ। 

কৃষিপণ্য থেকে জুলাই মাসে রপ্তানি আয় হয়েছে ৯ কোটি ডলারের কিছু বেশি। গত বছরের জুলাই মাসের তুলনায় যা প্রায় ১৩ শতাংশ বেড়েছে। কৃষিপণ্যের মধ্যে সবজি ও তামাকের রপ্তানি বেড়েছে। তবে কমে গেছে চায়ের রপ্তানি। 

হোম টেক্সটাইলে গত মাসে রপ্তানি আয় এসেছে ছয় কোটি ৮০ লাখ ডলারের। গত বছরের জুলাই মাসের তুলনায় এটি ১৩ শতাংশ বেশি। 

বিভিন্ন প্রকৌশল পণ্য রপ্তানি করে জুলাই মাসে এসেছে পাঁচ কোটি ৮২ লাখ ডলারের মতো। গত বছরের জুলাই মাসে এ খাতে রপ্তানি আয় এসেছিল তিন কোটি ৩৪ লাখ ডলার। রপ্তানি আয় বেড়েছে ৭৪ শতাংশ। 

পাট ও পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ। জুলাইয়ে রপ্তানি হয়েছে পাঁচ কোটি ৫৪ লাখ ডলারের। গত বছরের একই মাসে রপ্তানি হয়েছিল পাঁচ কোটি ২৮ লাখ ডলারের।

গত মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি হয়েছে চার কোটি ১২ লাখ ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪৩ শতাংশ বেশি। বিশেষায়িত বস্ত্র রপ্তানি করে গত মাসে এসেছে তিন কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল দুই কোটি ৬৬ লাখ ডলার। 

 

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo