• শিক্ষা

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণের জন্য সংবর্ধনা আয়োজন করলো ভারতীয় হাই কমিশন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণের জন্য সংবর্ধনা আয়োজন করেছেন ভারতীয় হাই কমিশন। সোমবার(২৮ জুলাই)  ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির ক্ষেত্রে ২০২৫ সালের জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে বিদায় জানাতে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর, সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
‎
‎হাই কমিশনার প্রণয় ভার্মা এই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে অভিনন্দন জানান এবং তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা ভারতে তাঁদের শিক্ষাজীবন নিজেদের পেশাগত অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সেতুবন্ধ গড়ার ক্ষেত্রেও ব্যবহার করেন। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান, যা আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় দেশের যৌথ ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে। তিনি বলেন, এই বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণসমাজ এই বন্ধনকে আরও দৃঢ় করার এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠন করার কাজে অবদান রাখছে।
‎
‎আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি নাগরিকগণ ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo