• শিক্ষা

প‌নের বছ‌রে শিক্ষাব্যবস্থা একেবারে ধ্বংস করা হয়েছিল: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ব‌লেছেন, এ দেশের শিক্ষাব্যবস্থায় হ য ব র ল অবস্থা। গত প‌নের বছ‌রে শিক্ষা ব্যবস্থা একেবা‌রে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতগুলো শিক্ষা কমিশন হয়েছে কিন্তু এর একটি থেকেও কোনো রিপোর্ট আসেনি। এখনো যদি আমরা কিছু করতে না পারি। এই অবস্থা আমরা সাফার করব আগামী ৫০ বছর।

‎শ‌নিবার (২ আগস্ট) দুপু‌রে প্রেস ইন‌স্টি‌টিউট বাংলা‌দে‌শ-‌পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি একথা ব‌লেন।

‎আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সংকট রয়েছে। সংকট উত্তোরণে আমরা কাজ করছি। দেশে প্রতিবছর এক মিলিয়ন প্রাজুয়েট তৈরি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদের কারিগরিভাবে দক্ষ করতে পারলে দেশ এগিয়ে যাবে। নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার জন্য নানা প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারিগরি সহযোগিতার জন্য ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে।

‎তিনি আরও বলেন, সাংবাদিকতায় কমিউনিকেশন স্কিল ভালো হলে শুধু দেশে নয়, বিদেশেও ভালো কিছু করা সম্ভব।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo