• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জল(৩২) নামের এক যুবক কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়। আসামী সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়করে মহিউদ্দন সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ২০২৩ সালের ২১ অক্টোবর বাড়ীর মালিকের ছেলে আসামী সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায়। রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মো: ‍রুবেল বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে। দীর্ঘ স্বাক্ষ্যপ্রমান শেষে আজ আদালত এই রায় দেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo