ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান চলাচল নিয়ে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্রাজেডিতে আহত রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে।
এ ছাড়া সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।
নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...
নিউজ ডেস্ক : চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের ...
নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

মন্তব্য (০)