প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেট সহ ৫জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ও রবিবার দিবাগত রাতে কাগদি এলাকা থেকে ৮০পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাঝারদিয়া গ্রামের মোঃ মামুন মোল্যা (২৮), মোঃ সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬) ও কাগদি গ্রামের ইয়ার আলী মোল্যা (৩৮)।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, আজ ভোররাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মামুন সহ চারজনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মামুনের বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা আছে। এছাড়া রবিবার রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)