• লিড নিউজ
  • জাতীয়

সন্ধ্যার মধ্যে ৩ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। দেশের অন্য বিভাগগুলোতেও দমকা হাওয়া ও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জুলাইয়ের তাপদাহের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে দিতে পারে। আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, উত্তর-পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে।

মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান থেকে উত্তরের দিকে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Copied from: https://rtvonline.com/

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo