• লিড নিউজ
  • জাতীয়

নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে সরকার: সৈয়দা রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমদানিনির্ভর জ্বালানি খাত থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে সরকার। রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক সংলাপে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

এ সময় টেকসই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ভোগ ও বিনিয়োগের ক্ষেত্রেও টেকসই ভাবনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।  

তিনি বলেন, উন্নয়ন ধারাকে টেকসই করতে হলে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য খাতে রূপান্তর করতে হবে। পাশাপাশি শিল্প খাতে পানি ব্যবহারে নীতিমালা তৈরির কাজেও মনোযোগ দিচ্ছে সরকার। 

সংলাপে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। 

বক্তারা বলেন, বিনিয়োগ আকর্ষণ এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। এ সংলাপের মাধ্যমে টেকসই উন্নয়নে সরকারি পরিকল্পনা এবং বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo