ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও কাশিয়াগাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। অপর মাদক কারবারি ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে। তল্লাশিতে ১২৮ পিস ইয়াবা, ৪ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (৩)
নাম প্রকাশে অনিচ্ছুক
এদের জন্য এলাকায় ভালো ভাবে থাকাও যায় না, এদের আবার কিছু বল্লে হুমকির মুখে পরতে হয়, এদের কঠিন থেকে কঠিনতম স্বাস্থি দেওয়া হোক
নাম প্রকাশে অনিচ্ছুক
ইয়াবা কারবারিদের কে কঠিন শাস্তির আওতায় আনা হোক
নাম প্রকাশে অনিচ্ছুক
ইয়াবা কারবারিদের কে কঠিন শাস্তির আওতায় আনা হোক