ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই অভিযানে দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এলাকার সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে শামীম মিয়া (২০) এবং সদর উপজেলার কাঠালবাড়ি আদগ্রাম এলাকার মুসা মিয়ার ছেলে লিয়ন মিয়া (২২)। তিনি বর্তমানে উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)