• প্রশাসন

কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ। 

‎সোমবার (৭ জুলাই) দুপুরে পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি আল হেলাল মাহমুদের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

‎মে ও জুন/২০২৫ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।

‎কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo