ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ৭০ হাজারেরও বেশি প্রতিবন্ধীকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (৩০ জুন) ঢাকায় এক বিবৃতিতে ইইউ প্রতিনিধিদল এ তথ্য জানায়।
এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং ইউরোপ ও আমাদের অংশীদার দেশগুলোর প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে (পিসিসি) একটি নতুন প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে।
বিবৃতিতে ইইউ প্রতিনিধিদল আরও জানায়, এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মানবাধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপে সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...
নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

মন্তব্য (০)